সাতক্ষীরা প্রেসক্লাবের আগামী নেতৃত্ব নির্ধারণ ও পরবর্তী নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে কোর কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক সাধারণ সভায় (এজিএম) গৃহীত সিদ্ধান্তের আলোকে বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ আরও এক মাস বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ১৩ জুন (শনিবার) সাধারণ সভায় ভোটের মাধ্যমে পরবর্তী নতুন নির্বাহী কমিটি গঠন করা হবে বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, প্রেসক্লাবের সাবেক সভাপতি আইনজীবী আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী এবং সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান। সভায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের বর্তমান সভাপতি আবুল কাসেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। উপস্থিত সাংবাদিক নেতারা আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ে অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় উৎসবমুখর পরিবেশে ক্লাবের আগামী নেতৃত্ব নির্বাচিত হবে।