৫ লক্ষ টাকা

গাংনীতে চাঁদার দাবিতে বোমা সাদৃশ্য বস্তু, চিরকুট রেখে হুমকি

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ১৭ মে, ২০২৬, ১১:৪১ এএম
গাংনীতে চাঁদার দাবিতে বোমা সাদৃশ্য বস্তু, চিরকুট রেখে হুমকি

মেহেরপুরের গাংনীতে ৫ লক্ষ টাকা চাঁদার দাবিতে বোমা সাদৃশ্য বস্তু, চিরকুট ও কাফনের কাপড় রেখে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতের কোন এক সময় উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা হাজীপাড়া এলাকার  বজলুর বাড়ির গেটের সামনে রেখে যায়। বজলুর রহমান উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের  নৈমুদ্দীনের ছেলে এবং ইউসুফ আলী একই এলাকার   ফৈমুদ্দীনের ছেলে।বজলুর রহমান ও ইউসুফ আলী তারা চাচাতো ভাই। চিরকুটে লেখা, "ইউসুফ ৫ লাখ টাকা দিবি।আর না দিলে তোকে ও তোর ছেলেকে হত্যার করা হবে।

স্থানীয়রা জানান, উপজেলার হাড়াভাঙ্গা হাজী পাড়া এলাকার জনৈক ইউসুফ আলী ও তার ছেলের রাসেলকে উদ্দেশ্য করে কাফনের কাপড়, চিরকুট ও বোমা সাদৃশ্য বস্তু হুমকির চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাজীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মহিবুল ইসলাম বলেন, ইউসুফ আলী একসময় প্রবাসী থাকলেও বর্তমানে কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করছে।রাতের আঁধারে কে বা কারা ইউসুফ আলীর চাচাতো ভাই বজলুর রহমানের বাড়ির গেটের সামনে বোমা সাদৃশ্য বস্তু,চিরকুট ও কাফনের কাপড় রেখে যায়।চিরকুটটি ইউসুফ আলী ও তার ছেলেকে নিয়ে লেখা। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, সাদা টেপ দিয়ে মোড়ানো একটি বোমার সাদৃশ্য বস্তু,চিরকুট ও কাফনের কাপড় উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্তের চলছে।অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে