ঝিনাইদহে এনসিপির দুই নেতাকে কারাগারে প্রেরন

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৫ মে, ২০২৬, ১১:৪৫ এএম
ঝিনাইদহে এনসিপির দুই নেতাকে কারাগারে প্রেরন

পুলিশের হাতে গ্রেফতার এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা ও যুবশক্তি নেতা অয়ন রহমানক খানকে জেল হাজতে পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যায় এদুজনকে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করা হয়। বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক শেষে বিজ্ঞ বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। রোববার রাত সাড়ে ১০টায় ঝিনাইদহ সদর সার্কেকেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান,রোবাবার সন্ধ্যায় ঝিনাইদহের একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলনে যোগ দিতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তারেকুল ইসলাম ওরয়ে তারেক রেজা আসেন। পুলিশ তাকে নিরাপত্তার স্বার্থে পুলিশ হেফহজতে নেয়। কিন্তু তার বিরুদ্ধে মামলা থাকায় শেষ পর্যন্ত তাকে আদালতে সোপর্দ করা হয়।আরো বলা হয় একই সাথে যশোর থেকে গ্রেফতার যুবশক্তির নেতা অয়নকেও আদালতে সোপর্দ করা হয়। তাকে কোন ভাবেই গুম করা হয়নি দাবী করে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান ২৪ ঘন্টার মধ্যে তাকে আদালতে তোলা হয় এবং গ্রেফতার প্রক্রিয়ার সময় তার পিতা, মা ও বোনকে অবহিত করা হয়।সামাজিক যোগাযোগ মাধ্যমে অয়নকে গুম করার যে তথ্য ছড়ানো হচ্ছে সেটা ঠিক নয় দাবী করে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, ডিবি পুলিশ যখন তাকে গ্রেফতার করে, তখন তেকেই তার পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে।ঝিনাইদহ সদর থানর ওসি আসাদুজ্জামান, ওসি (অপারেশন) শামসুজ্জোহা ও ডিবি পুলিশের ওসি সাব্বিরুল আলম উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে