রাজশাহীর বাঘায় ধান সংগ্রহের উদ্বোধন করেন আবু সাঈদ চাঁদ এমপি। শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে এই ধান সংগ্রহের উদ্বোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা শফিউলাহ সুলতানের সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা খাতুনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুখলেছুর রহমান মুকুল, সুরুজ্জামান সুরুজ, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারন সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পদক আব্দুল লতিফ, উপজেলা যুবদল নেতা সালেহ আহম্মেদ সালাম, শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দীন আহম্মেদ শামিম সরকার, ওসি এলএসডি তামাল মিয়া, খাদ্য পরিদর্শক এসএম মিজানুর রহমান, উপ-খাদ্য পরিদর্শক সাইদুজ্জামান প্রমুখ। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা খাতুন বলেন, ২০২৫-২০২৬ অর্থবছরে ১১২ মেট্রিকটন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিকেজি ৩৬ টাকা দরে কেনা হবে। ২৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ করা হবে।