মুন্সীগঞ্জের সিরাজদীখানে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে এক কলেজ ছাত্রীর গোসলের দৃশ্য ধারণ করার সময় নূর মোহাম্মদ (২০) নামে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গত রবিবার (২৪শে মে) দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। সিরাজদিখান থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা হয়। পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত নূর মোহাম্মদকে আদারতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। নুর মোহাম্মদ পাবনা জেলার সাথিয়া উপজেলার মাঝগাও গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে পেশায় রিক্সা চালক ।
কলেজ ছাত্রীর অভিভাবকের তথ্যানুযায়ী থানার উপ-পরিদর্শক (এস আই) নাহিদ মাসুম জানায়, বাড়ির বাথরুমে গোসল করছিলেন ছাত্রী । পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় বখাটে নূর মোহাম্মদ ভেন্টিলেটর ফাকে গোপনে মোবাইল ফোন রেখে গোসলের দৃশ্য ধারণ করছিলেন। এ সময় ওই ছাত্রী বিষয়টি টের পেলে চিৎকার করে। পরে লোকজন নূর মোহাম্মদেক আটক করে থানায় ফোন দেয়। ঘটনাস্থল থেকে আটককৃতকে পুলিশ থানায় নিয়ে যায়।
সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান বলেন, ফোন পেয়ে নূর মোহাম্মদ নামের ওই যুবকে আটক করি। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।