ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের পূর্ব বি.এস. ডাঙ্গী গ্রামের জেলখানার পাশে সোমবার সকাল ১০ টায় এক বাক প্রতিবন্ধি শিশু (৮)কে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। উক্ত জেলখানার সামনের সরকারি খাস জমিতে বসবাসরত মৃত হাকিমদ্দিনের ছেলে আলতাফ হোসেন ওরফে আদু (৪০) শিশুটিকে ধর্ষন চেষ্টা চালায় বলে অভিযোগ। আলতাফ হোসেন একজন ভ্যান চালক। উক্ত জেলখানার একটি পরিত্যাক্ত দালানের বারান্দায় শিশুটিকে ধর্ষণ চেষ্টাকালে প্রতিবেশী গৃহিনীরা দেখে ফেলেন। এ সময় নারি প্রতিবেশী ও শিশুরা জোট বেধেঁ উক্ত ধর্ষককে আটকাতে চাইলেও সে পালিয়ে যেতে স্বক্ষম হয়।
খর পেয়ে চরভদ্রাসন থানার এসআই এনামুল হক ও এসআই গোলাম হোসেন খান উক্ত এলাকা ঘুরে অভিযোগের সত্যতা যাচাই করেছেন এবং একটি মামলা প্রক্রীয়াধীন রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে সোমবার দুপুরে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান,“প্রতিবন্ধি শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা হচ্ছে এবং আসামীকে দ্রুত গ্রেফতার করার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে”।
জানা যায়, ক’য়েক বছর আগে উক্ত বাক প্রতিবন্ধি শিশুর মায়ের সাথে তার পিতার বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে মা ও মেয়ে দ’জনে নানার বাড়ীতে বসবাস করে আসছে। ঘটনার সময় শিশুটি বাড়ীর পাশের জেলখানার একটি পরিত্যাক্ত দালানের বারান্দায় খেলা করছিল। এ সময় পাশের বাড়ীর ভ্যান চালক আলতাফ হোসেন ওরফে আদু শিশুটিকে একা পেয়ে তার পরনের প্যান্ট খুলে ফেলে এবং উক্ত দালানের একটি রুমে নিয়ে ধর্ষণ করার চেষ্টা চালায়। এ ঘটনা প্রতিবেশী গৃহিনীরা দেখে ফেলে এবং নারী শিশুরা মিলে ধর্ষককে আটকাতে যায়। কিন্তু উক্ত ধর্ষক প্রতিবেশী মহিলাদের গালমন্দ করে পেশী শক্তির জোরে দৌড়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী বৈশাখী আক্তার (২৪) বলেন, “আমরা দুর থেকে প্রতিবন্ধি শিশুটির সাথে অপকর্ম করতে দেখে দৌড়ে ছুটে আসি। কাছে এসে দেখি ভ্যান চালক আদু খুব পেরেশানি অবস্থায় শুধু ঘামছে। শিশুটি উলঙ্গ অবস্থায় বারান্দায় পড়ে রয়েছে। তাকে বাড়ীতে নিয়ে মাথায় পানি ঢেলে সুস্থ্য করা হয়েছে”। আরেক নারী প্রতিবেশী বকুলী আক্তার (৪০) জানান, “ওই সময় বাড়ীতে বেটারা ছিল না। তাই এলঅকার নারী শিশুরা মিলে ধর্ষক আদুকে কতক্ষণ আটকিয়ে রাখছিলাম। কিন্তু সে আমাদের গালমন্দ করে শক্তির জোরে পালিয়ে গেছে”।