বরিশালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৫ মে, ২০২৬, ০৫:১৩ পিএম
বরিশালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

বরিশালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। আর জেলার বাহিরে আরেক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে বরিশাল বিভাগে হামের উপসর্গ নিয়ে ৪৬ জনের মৃত্যু হলো। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৪ জন রোগী ভর্তি হয়েছে। বিভাগে এ পর্যন্ত ৬ হাজর ৭৮৫ জন হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এদিকে গত ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু ৫০০ ছাড়িয়েছে। নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৬২২ জন। আর এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৮১৩।