ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানজট নিরসনে রাস্তায় নামলেন কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী দেওয়ান জসিম উদ্দিন।
মঙ্গলবার সকাল থেকে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানবাহন গুলো এলোপাথাড়ি ভাবে দাড় করিয়ে যাত্রী উঠানোর সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঠিক এ সময় দেওয়ান জসিম উদ্দিন হাতে লাঠি নিয়ে পরিবহন শ্রমিকদের সাথে মহাসড়কে নেমে পরেন। শৃঙ্খলার সাথে গাড়ি চালানোর জন্য ড্রাইভার ও হেলপারদের পরামর্শ দেন। তিনি ট্রাফিক পুলিশের ন্যায় মহাসড়কে ডিউটি করে সকলের নজর কারেন।
এ বিষয়ে জানতে চাইলে দেওয়ান জসীম উদ্দিন বলেন, আমি নিজে একজন পরিবহন শ্রমিক। দীর্ঘ দিন যাবৎ পরিবহন সেক্টরে সততার সাথে দায়িত্ব পালন করে আজ গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক পদে উন্নিত হয়েছি। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে ২৫ জন পরিবহন শ্রমিক নিয়ে আমরা রাস্তায় দায়িত্ব পালন করছি।
এতো দিন পরিবহন শ্রমিকদের জন্য কাজ করেছি এখন কালিয়াকৈর পৌর বাসীদের সেবা করতে চাই।
শ্রমিক নেতা পীরজাদা আব্দুল মান্নান জানান, দেওয়ান জসীম উদ্দিন আমাদের জন্য নিবেদিত প্রাণ।তার মতো ভাল মানুষ পৌরসভার মেয়র হলে সকলের জন্য মঙ্গল হবে।