গাজীপুরের জয়দেবপুর বাজারে ঈদের শপিং করতে যেয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সাংবাদিক পুত্র সাকিব। থানায় অভিযোগ।
ভূক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২৫ মে) বিকেলে ছোট দেওড়া এলাকার সাংবাদিক মো. আব্দুল আলীর পুত্র সাকিব (১৭) গাজীপুর মহানগরির জয়দেবপুর বাজারে ঈদের শপিং করতে যায়। এ সময় মুন্সিপাড়া এলাকার মো. শাহ্ আলমের সন্ত্রাসী পুত্র মো. সামির (২১) অজ্ঞাতনামা ৩/৪ জন সন্ত্রাসী প্রকৃতির লোক দেশীয় বিভিন্ন অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া সাকিব এর গতিরোধ করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। সাকিবকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে পিছন থেকে আঘাত করলে আহত হয়ে সাকিব মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় মৃত্যু নিশ্চিত ভেবে সাকিবকে ফেলে চলে যায় সন্ত্রাসী সামির ও তার সাথে অজ্ঞাত সন্ত্রাসীরা। পরে গুরুতর আহত অবস্থায় সাকিবকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে সাকিব শঙ্কা মুক্ত নয় বলে ডাক্তার বানিয়েছেন। এবিষয়ে সাকিবের পিতা সাংবাদিক মো. আব্দুল আলী গাজীপুর সদর মেট্রো থানায় মামলা করার উদ্দেশে অভিযোগ জমা দিয়েছেন।