ঢাকা-টাঙ্গাইল

বাসভাড়া দ্বিগুণ, মানুষ যাচ্ছে ট্রাকে

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর
| আপডেট: ২৬ মে, ২০২৬, ০৩:২৫ পিএম | প্রকাশ: ২৬ মে, ২০২৬, ০৩:২৫ পিএম
বাসভাড়া দ্বিগুণ, মানুষ যাচ্ছে ট্রাকে
ঢাকা টাঙ্গাইল মহাসড়ক উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঘরমুখো যাত্রীদের কাছে বাসভাড়া দ্বিগুণ চাওয়ায় মানুষ খোলা ট্রাকে ছুটছে গন্তব্যে। স্থানীয় একাধিক সুত্র জানায়, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে উত্তরবঙ্গ সহ ২৭ টি রোডে যানবাহন চলাচল করছে। কিন্তু এই চন্দ্রা এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে বাসভাড়া দ্বিগুণ চাওয়ায় বেশীর ভাগ যাত্রীরা ট্রাক যোগে ছুটছে নিজ নিজ গন্তব্যে। বীরগঞ্জগামী হাসিনুর জানায় আমাদের রোডের জাহেদা পরিবহন ৭ শত টাকার ভাড়ার মধ্যে আজকে ১৬ শ টাকা চাচ্ছে । তাই কমভাড়ায় ট্রাকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বাদশাহ পরিবহনের সুপারভাইজার জানান স্ট্যান্ডে আমাদের খরচ বেশি। তাই ভাড়া বেশী না নিয়ে উপায় নেই। ট্রাক চালক লোকমান হোসেন জানান, যানজটের কারনে গাড়ি থামলেই যাত্রী এসে উঠে পড়ছে। যাত্রী উঠানোর কারনে এদিক সেদিক কিছু খরচ পাতি দিতে হচ্ছে। গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান জসীম উদ্দিন জানান, আমরা গাজীপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ৪০ জন শ্রমিক দায়িত্ব পালন করে আসছি। কালিয়াকৈরে আমারা কোন সিন্ডিকেটে জড়িত নই।আমরা কোন পরিবহন থেকে অর্থ গ্রহণ করছি না এবং কাউকে নিতেও দিচ্ছি না।চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে ট্রাকে কোন যাত্রী ওঠতে দেয়া হচ্ছে না। তবে দু একজন লাফিয়ে উঠে পরে তখন আমাদের কিছু করার থাকে না। নাওজোড় হাইওয়ে থানার ওসি সাওগাতুল আলম বলেন, কেউ যেন ভাড়া বেশী নিতে না পারে সেদিকে নজর আছে কেউ অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নিব।
আপনার জেলার সংবাদ পড়তে