বাজিতপুরে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে চাল ও অর্থ বিতরণ

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৬ মে, ২০২৬, ০৩:৩০ পিএম
বাজিতপুরে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে চাল ও অর্থ বিতরণ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়নের ইরি বোরো ধানের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন চাল ও নগদ অর্থ বিতরণ করেছেন। জানা যায়, এ সময় প্রবল বর্ষন ও পাহাড়ি ঢলে এ অঞ্চলের হাওরের প্রকৃত কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়। মাইজচর ইউনিয়নের বাহেরবালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসনে উদ্যোগে আয়োজিত কিশোরগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল এর নির্দেশে এসব সামগ্রী বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন বলেন, প্রাকৃতিক দুর্যোগে হাওর অঞ্চলের কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়। প্রকৃত কৃষক যেন এই সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করা হচ্ছে। তিনি ভবিষ্যতে হাওর অঞ্চলের কৃষকদের সুরক্ষা টেকসই বাঁধ নির্মাণ ও কৃষি ঋণের সুবিধা আরও সহজ করার আশ্বাস দেন। তিনি বলেন, হাওর অঞ্চলের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ মাইজচর, হুমাইপুর, দিলালপুর, বলিয়ার্দীসহ ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে এ অর্থ বিতরণ হচ্ছে বলে উল্লেখ করেন। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সংবাদ কর্মীসহ আরও উপস্থিত ছিলেন। 


আপনার জেলার সংবাদ পড়তে