বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন বলে দাবী করেছেন আইনমন্ত্রী

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৬ মে, ২০২৬, ০৪:৪৭ পিএম
বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন বলে দাবী করেছেন আইনমন্ত্রী

মঙ্গলবার দুপুরে  ঝিনাইদহের শৈলকুপা উপজেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।  সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আসাদুজ্জামান। উক্ত সভায় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, শৈলকূপা হাসপাতালের দায়িত্ব কর্মকর্তা রাশেদ আল মামুন সহ প্রমুখ।  আলোচনা সভা শেষে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন। পরিদর্শন  শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন , দেশের বিচার বিভাগ যতটা স্বাধীন তা অন্য কোথাও কমই উপভোগ করে। তা না হলে মামলায় রাষ্ট্রপক্ষ এত হেরে যেত না। দেশে প্রায় ৪৫ লক্ষ মামলা বিচারাধীন রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশে জজ ও আইনজীবীর সংখ্যা কম হওয়ার কারণে  এসব মামলার দীর্ঘসুত্রিতা হচ্ছে। সেই সাথে রামিসা হত্যা মামলার যেন ন্যায় বিচার নিশ্চিত হয় সেদিকেও খেয়াল রাখতে হবে বলেও জানান।

আপনার জেলার সংবাদ পড়তে