পাড়া মহল্লায় মাদক প্রতিরোধ কমিটি গঠন করতে হবে: এমপি পিনাক

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ২৬ মে, ২০২৬, ০৫:৪২ পিএম
পাড়া মহল্লায় মাদক প্রতিরোধ কমিটি গঠন করতে হবে: এমপি পিনাক

আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন,  শুধুমাত্র পুলিশ প্রশাসনের একার পক্ষ্যে মাদক নির্মূল করা সম্ভব নয়। তাই আমাদের সকলকে প্রত্যেকটি পাড়া মহল্লায় মাদক প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। আমরা কমিটি গঠন করে কেউ নিজের হাতে আইন তুলে নিবো না। আমরা যখনই এরকম কোন খবর পাবো আমরা তাদের হাতে নাতে আটক করে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিবো, প্রশাসন ব্যবস্থা নিবে। আমরা সকলেই যার যার অবস্থান থেকে যদি সক্রিয়ভাবে কাজ করি, আমি বিশ্বাস করিপ্রশাান আমাদেরকে সহযোগিতা করবে এবং আমরা অচিরেই মাদককে প্রতিরোধ করতে পারবো। আমাদের যুব সমাজকে আমাদেরকেই রক্ষা করতে হবে। আমাদের যুবরাই আগামীদিনের ভবিষ্যৎ।

মঙ্গলবার (২৬ মে) বিকালে ‎বিরলে পুলিশের কার্যক্রম জোরদার ও জনগনের সেবার মান উন্নয়নের লক্ষে বিরল থানার জন্য একটি পিকআপ গাড়ী হস্তান্তর অনুষ্ঠানে বিরল থানা প্রাঙ্গণে উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সৌজন্যে প্রধান অতিথির ববক্তব্যে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক উপরোক্ত কথাগুলি বলেন।

থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা,  উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক এন্ড এস্টেট) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল হালিম, ওসি (তদন্ত) আনিছুর রহমান, উপজেলা উপজেলা বিএনপি'র সভাপতি বাবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাদল, পৌর বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা নাজমুল ইসলাম, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম, পৌর বিএনপির দপ্তর সম্পাদক লুৎফর রহমান, পৌর বিএনপির দপ্তর সম্পাদক লুৎফর রহমান, পৌর স্বেচ্ছা সেবকদলের সদস্য সচিব আবুল কালাম আজাদ প্রমূখ উপস্থিত ছিলেন। গাড়ীর চাবি হস্তান্তরের পর মুনাজাত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে