উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমানের গাড়িচালক অজয়ের সততা ও শ্রীমঙ্গল থানার ওসি'র আন্তরিক প্রচেষ্টায় অবশেষে প্রকৃত মালিক ফিরে পেলেন তার হারিয়ে যাওয়া আইফোন।
জানা যায়, কয়েকদিন আগে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানে একটি রচযড়হব ১৫ চৎড় গধী মোবাইল ফোন খুঁজে পান ইউএনও’র গাড়িচালক অজয়। পরে তিনি উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমানের সঙ্গে পরামর্শক্রমে মোবাইলটি শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্নার কাছে জমা দেন। এরপর শ্রীমঙ্গল থানা পুলিশ মোবাইলটির প্রকৃত মালিককে খুঁজে বের করতে কাজ শুরু করে। এক পর্যায়ে সিম কার্ডের রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে মালিককে শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। পরবর্তীতে আজ মোবাইলটি প্রকৃত মালিকের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। এসময় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না, মোবাইল খুঁজে পাওয়া ইউএনও'র ড্রাইভার অজয় এবং মোবাইলের প্রকৃত মালিক উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দেশে বেড়াতে এসে অসাবধানতাবশত ভাড়াউড়া চা বাগানে মোবাইলটি হারিয়ে ফেলেন ওই মহিলা। প্রবাসী মোবাইল মালিকের অনুরোধে তার নাম ও ঠিকানা প্রকাশ করা হয়নি।