আমতলীতে ইসলামিক রিলিফ'র কুরবানী প্রোগ্রাম

এফএনএস (মোঃ আবদুল্লাহ আল নোমান; আমতলী, বরগুনা) : | প্রকাশ: ২৭ মে, ২০২৬, ০৩:৫৮ পিএম
আমতলীতে ইসলামিক রিলিফ'র কুরবানী প্রোগ্রাম

ইসলামিক রিলিফ বাংলাদেশ পবিত্র ইদ উল আযহা উপলক্ষে প্রতি বছরের মত এবছরও আমতলী উপজেলায় কুরবানী প্রোগ্রাম শুরু করেছে। দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুকির বিষয়টি বিবেচনা করে ইসলামিক রিলিফ উপজেলার অতি ঝুকিপূর্ণ  গুলিশাখালী, আরপাঙ্গাশিয়া ও চাওড়া ইউনিয়নের ১১ টি গ্রামের ১২২৫ উপকারীভোগীদের জন্য ৩৫ টি গরু কুরবানী করবেন এবং নির্বাচিত উপকারভোগীদের মধ্যে মাংশ বিতরণ করবে  । প্রত্যেক উপকারভোগী ২ কেজি মাংশ পাবে। ২৯ মে সকাল ১১ টায় গুলিশাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে, ৩০ মে সকাল ১১ টায় আমতলী ডাকবাংলো মাঠে এবং বেলা ২ টায় আরপাঙ্গাশিয়া ইউপি কমপ্লেক্সে বিতরণ করা হবে।  বিতরণ অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য, প্রশাসক  জেলা পরিষদ, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত থাকার সম্মতি প্রদান করেছেন। এছাড়াও বিতরণ অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

আপনার জেলার সংবাদ পড়তে