সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির দুর্দীনের প্রভাবশালী এক নেতার খোলা চিঠি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। নিজের ফেসবুক আইডি দিয়ে খোলা চিঠিতে বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য ও গৌরনদী উপজেলার সরিকল পাইলট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ২০১৭ সালে বিএনপির চরম দুর্দীনে নিজের ও পরিবারের সদস্যদের জীবন বাঁজি রেখে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধীতা করা মনজুর হোসেন মিলন এর লেখা খোলা চিঠিটি পাঠকের জন্য হুবাহুব তুলে ধরা হলো-
"আমার প্রিয় ছোট ভাই "লিটন-মিরন" এবং গৌরনদী উপজেলার আমার শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা। আসলামু আলাইকুম---আমাকে জীবনের তরে মেরে ফেলার পরিকল্পনা চলছে। আমার দুই মামা বীর মুক্তিযোদ্ধা "নিজাম উদ্দীন আকন ও আব্দুল হাই নওশা আকন"-কে যেভাবে হত্যা করা হয়েছিল। ঠিক একই পরিকল্পনার ছক আঁটছে আমার জীবন নিয়ে। মৃত্যুকে আমি ভয় করিনা। কারণ মহান আল্লাহর ডাকে একদিন সবাইকে এই পৃথিবী থেকে চিরবিদায় নিতে হবে। মৃত্যুর জন্য আমি সর্বদা প্রস্তুত। পরিস্থিতি যেমনিই হোক, আপনারা ভেঙে পরবেন না। আমার অবর্তমানে আমার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাবে, আপনাদেরকে সাথে নিয়ে আমাদের ছোট ভাইয়েরা। আমার দোয়া ওদের প্রতি সারাজীবন থাকবে। জীবনের বেশিটা সময় দেশ, সমাজ এবং মানুষের কাজে উৎসর্গ করেছি। আমার কর্মকান্ড, আপনাদের সাথে মেলামেশা ও আচার-আচরণের মধ্যদিয়ে, আমি কখনও কাউকে কষ্ট বা আঘাত দিয়ে থাকলে, প্রিয় গৌরনদী উপজেলাবাসী আমাকে নিজগুণে ক্ষমা করে দিবেন।
পরিশেষে, মহান রাব্বুল আলামীন এই দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখেন, তারচেয়ে এক সেকেন্ডও বেশি সময় পাবোনা। তাই, জীবনের শেষদিন পর্যন্ত আমি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই"।
ইতি, আপনাদের আদর, স্নেহ ও ভালোবাসায় সিক্ত
মনজুর হোসেন মিলন,
সদস্য, বরিশাল উত্তর জেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান, সরিকল পাইলট ইউনিয়ন পরিষদ, গৌরনদী বরিশাল।