টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহে

পবিত্র ঈদুল আযহা'র জেলার প্রধান জামাত অনুষ্ঠিত

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ২৮ মে, ২০২৬, ১১:২৭ এএম
পবিত্র ঈদুল আযহা'র জেলার প্রধান জামাত অনুষ্ঠিত

টাঙ্গাইলের কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আযহা'র জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টায় এই জামাত অনুষ্ঠিত হয়। 

জেলার প্রধান জামাতে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়। পবিত্র ঈদুল আযহা'র এই জামাতে ইমামতি করেন টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শামসুজ্জামান। 

 নামাজ শেষে দেশ-জাতির কল্যান কামনা ও বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়।  ঈদ জামাত শেষে একে অপরের সাথে কোলা-কুলি ও কুশল বিনিময় করেন।

আপনার জেলার সংবাদ পড়তে