শৈলকুপায় চলন্ত ভ্যানের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৯ মে, ২০২৬, ১২:৫৪ পিএম
শৈলকুপায় চলন্ত ভ্যানের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রামে শুক্রবার সকালে চলন্ত ভ্যানের নিচে চাপা পড়ে মীম নামের ৩ বছর বয়সী এক শিশু  মারা গেছে। নিহত শিশুর পিতার নাম কবির উদ্দিন।এলাকা বাসী সুত্রে জানা গেছে উপজেলার গোসাইডাঙ্গা গ্রামের মধ্যে দিয়ে যাওয়া একটি ভ্যান তিন বছর বয়সী  শিশু মিমের শরীরের উপর তুলে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক থাকে মৃত্যু বলে ঘোষণা করে। এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি তদন্ত  শাকিল আহমেদ জানান ভ্যানের নিচেই চাপা পড়ে তিন বছর বয়সের একটি শিশু মারা গেছে বলে শুনেছি।

আপনার জেলার সংবাদ পড়তে