সরাইলে রাতের সংঘর্ষে কিশোর নিহত

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৩০ মে, ২০২৬, ১১:৩৩ এএম
সরাইলে রাতের সংঘর্ষে কিশোর নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাতের সংঘর্ষে রায়হান মিয়া (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। রায়হান প্রয়াত ছোটন মিয়ার ছেলে। শুক্রবার রাতে উপজেলার সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা গড়ের পাড় উত্তর পাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, সৈয়দটুলা উত্তরপাড়ায় ইয়াবা (বাবা) ট্যাবলেটের টাকার দেনা পাওনাকে কেন্দ্র করে গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। মহল্লার ভেতরের সড়কে উভয় পক্ষের মধ্যে চলে ধাওয়া- পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন রায়হান নামক এক কিশোরকে বল্লম দিয়ে উপুর্যুপরি আঘাত করতে থাকে। এতে ঘটনাস্থলেই রায়হান নিহত হয়। লোকজন তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। রাত থেকেই ওই গ্রামে পুলিশ অবস্থান করছে। স্থানীয়রা জানান, যেকোন সময় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটতে পারে। এমনকি ফের ভয়াবহ সংঘর্ষের ঘটনাও ঘটতে পারে। রায়হানের লাশ বর্তমানে ময়না তদন্তের জন্য পুলিশ হেফাজতে রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে