সুফিয়া-মান্নান যুব জাগরণ ফুটবল টুর্নামেন্টের খেলা শুরু

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৩০ মে, ২০২৬, ০৩:১৯ পিএম
সুফিয়া-মান্নান যুব জাগরণ ফুটবল টুর্নামেন্টের খেলা শুরু

যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলামুখী সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে শুক্রবার বিকাল ৩ ঘটিকায় উদ্বোধন করা হয়েছে *“সুফিয়া-মান্নান যুব জাগরণ ফুটবল টুর্নামেন্ট - সিজন ২”।

সুফিয়া-মান্নান গণগ্রন্থাগার এর আয়োজনে এবং সুফিয়া-মান্নান ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় আগামী ২৯, ৩০ ও ৩১ মে ২০২৬ তিনদিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ আনিসুজ্জামান বাবুল। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিন্নাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যার লুৎফুল বারী খোকন। সভাপতিত্ব করেন সুফিয়া মান্নান গণ গ্রন্থাগার এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোবারক হোসেন সুমন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ লুৎফুল হক টিটু, কিশোরগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ইয়াকুব সুমন, সুফিয়া মান্নান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, বেসরকারী গণ গ্রন্থাগার সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আমীন, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি আমিনুল হক সাদী, বিন্নাটী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইকুল ইসলাম ধনু প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সুফিয়া মান্নান ফাউন্ডেশন স্থায়ী পরিষদ সদস্য মোঃ আল মামুন, আনোয়ার পাশা, রেদুয়ান আহমেদ, আবু হানিফ।

টুর্নামেন্টে মোট ৫টি দল অংশগ্রহণ করছে। গ্রুপ পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে এবং অর্জিত পয়েন্টের ভিত্তিতে সেরা দুটি দল সরাসরি ফাইনালে অংশগ্রহণের সুযোগ পাবে। ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে *৩১ মে ২০২৬ রবিবার বিকাল ৩:০০ ঘটিকায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম।

আয়োজকরা জানান, এই আয়োজন শুধুমাত্র একটি ফুটবল টুর্নামেন্ট নয়; বরং এটি মাদকমুক্ত, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক সমাজ গঠনে তরুণদের উদ্বুদ্ধ করার একটি সামাজিক উদ্যোগ।

আপনার জেলার সংবাদ পড়তে