দেলদুয়ারে প্রশাসনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

এফএনএস (মোঃ অপু তালূকদার শিপলু; দেলদুয়ার, টাঙ্গাইল) :
| আপডেট: ৩০ মে, ২০২৬, ০৭:১৩ পিএম | প্রকাশ: ৩০ মে, ২০২৬, ০৭:১৩ পিএম
দেলদুয়ারে প্রশাসনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

দেলদুয়ার  উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার  পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে থেকে  শুরু করে  উপজেলার বিভিন্ন স্থানে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।  “মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান”শীর্ষক এ কার্যক্রমে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংগঠনের সদস্য এবং স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের ঝোপঝাড়, ড্রেন এবং মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়। দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা    জোহরা সুলতানা  যূথী বলেন ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। শুধু প্রশাসনের উদ্যোগে নয়, বরং সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই মশাবাহিত রোগের বিস্তার রোধ করা সম্ভব।

আপনার জেলার সংবাদ পড়তে