বাজিতপুরে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৩০ মে, ২০২৬, ০৭:২৪ পিএম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুনের সভাপতিত্ত্বে আজ শনিবার বিকেল ৫টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর  রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মোস্তাফিজুর রহমান মামুন বলেন, স্বাধীনতার ঘোষক জিয়া কখনো রাজনৈতিকভাবে কারো সাথে আপোষ করেনি। তিনি দেশকে একটি সুন্দর ও মহির্মুত করার জন্য চেষ্টা চালিয়ে গেছেন। তারই ধারাবাহিকতায় প্রয়াত বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশকে সুন্দরভাবে চালিয়ে গেছেন। তিনি ফ্যাসিবাদ সরকারের সাথে কোনো সময় আপোষ করেননি। তিনি মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত সংগ্রাম করে গেছেন। তার ছেলে তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী হয়ে দেশকে সুন্দরভাবে চালানোর চেষ্টা চালাচ্ছেন। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সদস্য এ.কে.এ. ফজলুল হক ফজলু, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম চৌধুরী নাদভী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার রহমান শামীম, বাজিতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কৌশিক আহমেদ সৌরভ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম  আহ্বায়ক শাহীনুল হক সোহেল, উপজেলা যুবদল নেতা নাছির উদ্দিন সোহাগ, দিঘীরপাড় ইউপি বিএনপির ছাত্রদল সভাপতি ফজলে-নূর-রাব্বী, বলিয়ার্দী ইউপি ছাত্রদলের সভাপতি স্বাধীন আহম্মেদ ইমন, মাইজচর ইউপি সদস্য মুছা মেম্বার, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান, বলিয়ার্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি স্বাধীন আহমেদ ইমন, হিলচিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মুমিন মিয়া। আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে