বাজিতপুর-সরারচর-হালিমপুর

৬ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা, জনদূর্ভোগ চরমে

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৩০ মে, ২০২৬, ০৭:২৪ পিএম
৬ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা, জনদূর্ভোগ চরমে

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া, হালিমপুর, সরারচরসহ আশেপাশের রাস্তাগুলোর বেহাল অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। এর মধ্যে হিলচিয়া ও হালিমপুর ৬ কিলোমিটার রাস্তা দিয়ে প্রতিদিন নিকলী হতে সরারচরে আসা শত শত গর্তের সৃষ্টি হওয়ার কারণে জনদূর্ভোগ চরমে উঠে পড়েছে। প্রতিনিয়তই এ রাস্তা দিয়ে অটো বাইক, সিএনজি ও মোটর সাইকেল চলাচল করতে গিয়ে দূর্ঘটনার শিকারে পরিণত হচ্ছে। গত কয়েক বছরে এ কয়েকটি রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে বেশ কয়েকজনের প্রাণও হারিয়েছেন। আহত হয়েছে প্রায় শতাধিক। গত ৩ বছর ধরে রাস্তাটি নির্মাণ করার কথা শুনছে এলাকাবাসী। কিন্তু এখনো পর্যন্ত এ রাস্তাগুলো কোনো নির্মাণ কাজ না হওয়ার কারণে এখন গর্ত আরও বড় হয়ে গেছে বলে এলাকাবাসীর অভিযোগ। আজ শনিবার সরেজমিন গেলে এলাকাবাসীরা জানান, বর্তমান সরকার মাত্র ১০০ দিন পূর্ণ হয়েছে। ১ বছর না গেলে এসব রাস্তাগুলোর কাজ পুনরায় শুরু হওয়ার কোনো উপায় নেই বলে তারা উল্লেখ করেন। তারা বলেন, উপজেলা ইঞ্জিনিয়ার ও জেলাসহ উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি একবার দেখবেন বলে এলাকাবাসীর আরজি।

আপনার জেলার সংবাদ পড়তে