ঈদুল আজহা উপলক্ষে

মোরেলগঞ্জে প্রীতি ফুটবল খেলায় পঞ্চকরণ ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন

এফএনএস (শেফালী আক্তার রাখি; মোরেলগঞ্জ, বাগেরহাট): | প্রকাশ: ৩১ মে, ২০২৬, ১১:৫০ এএম
মোরেলগঞ্জে প্রীতি ফুটবল খেলায় পঞ্চকরণ ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলায় বাগেরহাটের মোরেলগঞ্জে পঞ্চকরণ ইউনিয়ন ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। শনিবার বিকেল ৫টায় পঞ্চকরণ ইউনিয়নের এমএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ খেলায় অংশ গ্রহন করেন পঞ্চকরণ ইউনিয়ন ক্রীড়া সংঘ বনাম পাঁচগাও সামাজিক সংঘ। খেলাটি টাইমে কোন পক্ষ গোল করতে না পারায় খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়।   ট্রাইব্রেকারে পঞ্চকরণ ইউনিয়ন ক্রীড়া সংঘ ট্রাইব্রেকারে-৫ গোল করেন এবং পাচগাও সামাজিক সংঘ ৪ গোল করেন।   খেলা শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাচগাও মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলাম মোস্তফা হাওলাদার। সাবেক ছাত্রনেতা চেয়ারম্যান পদপ্রাথী মো. মাসুদ রানা, এস এম কলেজের অধ্যাপক শহিদুল আলম, ক্রীড়া সংগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম প্রমুখ। খেলাটি পরিচালনা করেন পঞ্চকরণ ক্রীড়া সংঘ। সমন্বয় ছিলেন সমাজ সেবক চেয়ারম্যান প্রার্থী মো. মাসুদ রানা। খেলাটি দেখতে বিপুল দর্শকের সমাবেশ ঘটে।

আপনার জেলার সংবাদ পড়তে