হবিগঞ্জ-৪(মাধবপুর চুনারঘাট)আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বলেন জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক, যিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক দূরদর্শিতা, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনগণমুখী রাষ্ট্র পরিচালনার দর্শন আজও দেশের মানুষের কাছে অনুকরণীয়। শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাঁর দেখানো পথ অনুসরণ করে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শনিবার বিকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান।
উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারন সম্পাক হামিদুর রহমান, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মীর খরশেদ আলম, সাবেক মেয়র হাবিবুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, এস.এম.জাবেদ, তাজউদ্দিন আহম্মদ টেনু, মাসুকুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত উল্লাহ, যুগ্ম আহবায়ক মশিউর রহমান, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক ফরিদুর রহমান, ছাত্রদলের আহবায়ক মারুফ মিয়া, যুগ্ম আহবায়ক সাজিদ হোসেন বকুল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক সুজন, জসিম শিকদার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর কবির, যুগ্ম আহবায়ক রাশেল মিয়া, ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিফাত খাঁ, ইমন খান প্রমুখ। শহীদ রাষ্টপতির আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মোঃ হাসান মির্জা।