মুক্তাগাছায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

এফএনএস (মোঃ ফেরদৌস; মুক্তাগাছা, ময়মনসিংহ) : | প্রকাশ: ৩১ মে, ২০২৬, ১২:১৪ পিএম
মুক্তাগাছায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

মুক্তাগাছা উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে গত শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নন্দীবাড়ীস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের এমপি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন বাবলু। উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক এমপি অ্যাডভোকেট আবু রেজা ফজলুল হক বাবলু, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি শহীদুল ইসলাম শহীদ, অধ্যক্ষ এখলাছুর রহমান জুয়েল, জাকারিয়া হারুন, কামরুজ্জামান লেবু প্রমুখ।  সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে