যমুনা নদীতে গোসল করতে নেমে হাফেজের মৃত্যু

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ৩১ মে, ২০২৬, ০২:১২ পিএম
যমুনা নদীতে গোসল করতে নেমে হাফেজের মৃত্যু

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে মাহাতাবুদ্দৌলাহপাহালোয়ান শাকিল (৪৫) নামের মাদরাসার হাফেজের মৃত্যু হয়েছে। সে উপজেলারচিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের গুঠাইল পাহালোয়ান বাড়ী মুক্তিযোদ্ধামোঃ শাহারিয়া পাহালোয়ানের পুত্র। শুক্রবার (২৯মে) ) বিকালে উপজেলারগুঠাইল এলাকার যমুনানদীতে এই ঘটনা ঘটে। এলাকাবাসী  জানান, মাহাতাবুদাদৌলাহ পাহলোয়ান শাকিল প্রতিদিনের মতোবাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে নেমেছিল। এসময় হাফেজ শাকিল সাঁতারনা জানায় পানিতে ডুবে যায়। অন্যরা দেখতে পেয়ে শাকিল কে উদ্ধার করেউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঘোষণা করেন। ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা.নোমানুর রশিদ নয়ন বলেন, তাকে হাসপাতালে  নিয়ে আসার আগেই মৃত্যু তার হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে