টাঙ্গাইলের ভূঞাপুর বাইপাস সড়কে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে সুরুজ আকন্দ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৩১ মে) দুপুরে ভূঞাপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরুজ আকন্দ উপজেলার পশ্চিম ভূঞাপুর গ্রামের বাসিন্দা কালু আকন্দের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সুরুজ আকন্দ মোটরসাইকেলযোগে বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে।