কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ডাকবাংলা ময়দানে আজ রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ -৫আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল প্রধান অতিথি হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি সংসদে ফাইনাল ফুটবল গোল্ডকাপে অংশগ্রহণ করেন। বাজিতপুর একাদশ- ভৈরব একাদশকে ২-০ গোলে হারিয়ে জয় লাভ করেন। বাজিতপুর ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও লায়ন আমিরুল ইসলাম সুজন ও জহিরুল ইসলাম জহিরের সহযোগিতায় এই টুর্নামেন্টটির সহযোগিতায় ছিলেন। এসময় কিশোরগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বিজয়ী দল ও পরাজিত দলকে পুরস্কার দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, সহ-সভাপতি অধ্যাপক তফাজ্জল হোসেন বাদল, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফজল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, শ্রমিকদলের সভাপতি শেখ আলী আহসান সবুজ সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংসদে এ পর্যন্ত ১৬টি দল অংশগ্রহণ করেছিলেন।