শৈলকুপায় অজ্ঞাতনামা শিশুর লাশ উদ্ধার

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ৩১ মে, ২০২৬, ০৭:২৩ পিএম
শৈলকুপায় অজ্ঞাতনামা শিশুর লাশ উদ্ধার

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার গড়াই নদীর উলুবাড়িয়া এলাকা থেকে অজ্ঞাতনামা এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকাল নদীতে একটি অজ্ঞাতনামা  শিশুর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী  পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার  করে। এ ব্যাপারে লাঙ্গলবাঁধ পুলিশ ফাঁড়ির  ইনচার্জ এস আই আনিসুজ্জামান জানান এলাকাবাসীর সংবাদের প্রেক্ষিতে গড়াই নদীর উলুবাড়িয়া এলাকা থেকে  ৩-৪ মাস বয়সের অজ্ঞাতনামা একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তবে শিশুটি কুষ্টিয়া এলাকার বলে প্রাথমিক ভাবে  জানা গেছে। পরিচয় সনাক্ত করার জন্য তাদের সংবাদ দেওয়া হয়েছে। তারপরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে