কাপাসিয়ায় ঈদুল আযহা উপলক্ষে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ৩১ মে, ২০২৬, ১১:২৯ পিএম
কাপাসিয়ায় ঈদুল আযহা উপলক্ষে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ভাটপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে রোববার বিকালে উপজেলা মিনি স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। "মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন" এই শ্লোগানে অনুষ্ঠিত খেলায় গাজীপুর কিং একাদশ বনাম গফরগাঁও সুতারচাপুর প্রগতি স্পোটিং ক্লাব প্রতিযোগিতা মূলক অংশগ্রহণ করে। এতে গাজীপুর কিং একাদশ ৩-০ গোলে বিজয়ী হয়। বিজয়ী দলকে ট্রফি এবং নগদ ৫০ হাজার টাকা এবং চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ নগদ ৩০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। খেলায় গাজীপুর কিং একাদশের ৮ নম্বর জার্সি পরিহিত নাদিম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। চাঁদপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সেলিম খানের সভাপতিত্বে উদ্বোধক হিসাবে ছিলেন কাপাসিয়া, টঙ্গী ও গাজীপুরের রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টারের এমডি মোঃ বোরহান উদ্দিন সরকার। খেলার শুরুতে প্রধান অতিথি এবং উদ্বোধক যৌথভাবে পায়রা উড়িয়ে উদ্বোধন করেন। পরে উভয় পক্ষের খেলোয়াড়দের সাথে তারা কুশল বিনিময় করেন। দৈনিক কালের কণ্ঠ পত্রিকার রিপোর্টার মোঃ হাসিব খানের সার্বিক দিক নির্দেশনায় অনুষ্ঠিত খেলার প্রাণবন্ত ধারাভাষ্যকার হিসাবে ওসমান গনি ও নজরুল ইসলাম বাবু যৌথ ভাবে পরিচালনা করেন। এলাকার কৃতিসন্তান সৌদি আরব প্রবাসী মোঃ জনি খানের সৌজন্যে দুইভাগে অনুষ্ঠিত নব্বই মিনিটের খেলা শেষে আমন্ত্রিত অতিথিদের হাত থেকে অংশগ্রহণকৃত দলনেতা পুরস্কার গ্রহণ করেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, গাজীপুর জজ আদালতের এপিপি অ্যাডভোকেট মীর সেলিম, এপিপি অ্যাডভোকেট মোঃ জাকারিয়া হোসেন, কাপাসিয়া দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রাসেল, হোতাপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম ভূঁইয়া, সিঙ্গাপুর প্রবাসী মোঃ ফয়সাল হোসেন খান, মোঃ মোক্তার হোসেন খান, বঙ্গতাজ কলেজের অধ্যক্ষ মোঃ আওলাদ হোসেন খান, কাপাসিয়া ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ আনোয়ার সাদেক, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান মোড়ল, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আকন্দ, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ কায়সার মিয়া, সদস্য সচিব মোঃ সামছুল ইসলাম খান, সদস্য মোঃ মিজান খান শিমুল প্রমুখ। টান টান উত্তেজনা মূলক খেলাটি এলাকার বিপুল সংখ্যক দর্শক প্রাণভরে উপভোগ করেন।
আপনার জেলার সংবাদ পড়তে