শেরপুরে বিএনপির অফিস সহকারী শহীদ মিয়া আর নেই

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১ জুন, ২০২৬, ১০:৫৬ এএম
শেরপুরে বিএনপির অফিস সহকারী শহীদ মিয়া আর নেই

শেরপুর জেলা বিএনপির দীর্ঘদিনের অফিস সহকারী শহীদ মিয়া (৭০) মারা গেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  রোববার (৩১ মে) রাতে শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তৃণমূলের নেতাকর্মীদের কাছে তিনি ‘বিএনপি পাগল’ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। শহীদ মিয়া কোনো প্রকার পারিশ্রমিক ছাড়াই বছরের পর বছর শেরপুর জেলা বিএনপির অফিস সহকারী হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট সাইফুল ইসলাম কালামের অত্যন্ত অনুসারী ও ভক্ত ছিলেন। শহীদ মিয়ার মৃত্যুর খবরে শেরপুর জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি শেয়ার করে শোক প্রকাশ করছেন।

তার  মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের এমপি ডা. সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এবিএম মামুনুর রশীদ পলাশ এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আপনার জেলার সংবাদ পড়তে