পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল চালক আহত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১ জুন, ২০২৬, ১১:২৮ এএম
পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল চালক আহত

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার তাঁত বোর্ডের সামনের সড়কে পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল চালক গুরুত্বর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে। স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ মিজানুর রহমান জানিয়েছেন, বরিশালগামী বেপরোয়াগতির অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল চালক হিমেল সরদার (২০) গুরুত্বর আহত হয়। আহত হিমেল গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর গ্রামের লোকমান সরদারের ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় আহত হিমেল সরদারকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে