পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুতের সংযোগ ঠিক করতে এসে ঘরে একা পেয়ে গৃহবধুকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে ফোরকান হাওলাদার নামে এক ইলেক্ট্রিশিয়ান কে গ্রেফতার করেছে পুলিশ। কলাপাড়ার বাদুরতলী স্লুইস এলাকায় রোববার রাতে এ ঘটনায় সোমবার সকালে ওই নারী থানায় মামলা দায়ের করেছে।
মামলা সূত্রে জানা যায়, রোববার রাতে ওই নারীর বসত ঘরের দোতলায় বিদ্যুতের সমস্যা দেখা দিলে ইলেকট্রিশিয়ান ফোরকানকে খবর দেয়া হয়। পরে রাত নয়টার দিকে সে তাদের ঘরে গিয়ে বিদ্যুৎ লাইন সারানোর কাজ শুরু করে। এসময় ওই নারীকে ঘরে একা পেয়ে ফোরকান তার শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয় এবং জাপটে ধরে ধর্ষনের চেষ্টা করে। এসময় তার ডাকচিৎকারে পাশের গোয়াল ঘরে থাকা তার স্বামী এবং সন্তান দৌড়ে গিয়ে ফোরকানকে হাতেনাতে আটক করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশে সোপর্দ করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ধর্ষন চেষ্টার মামলার ফোরকান কে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ আদালতে প্রেরণ করা হবে।