মহাদেবপুরে মাদক সেবনের দায়ে তিন মাস জেল

এফএনএস (রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ) :
| আপডেট: ১ জুন, ২০২৬, ০১:৫৩ পিএম | প্রকাশ: ১ জুন, ২০২৬, ০১:৫৩ পিএম
মহাদেবপুরে মাদক সেবনের দায়ে তিন মাস জেল

নওগাঁর মহাদেবপুরে মাদক সেবন করে অপকর্মের দায়ে ভ্রাম্যমাণ আদালতে মোত্তাকিম হোসেন (৩০) নামে একজনের তিন মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। তিনি উপজেলার এনায়েতপুর ইউনিয়নের দেবরপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে। রোববার (৩১ মে) বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুন নাঈম বিনতে আজিজ এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, অভিযুক্ত মোত্তাকিম দীর্ঘদিন ধরে মাদক হিসেবে ট্যাপেন্ডাডল ট্যাবলেট সেবন করে আসছিল। মাদকের টাকা যোগার করতে এলাকাবাসীর ভ্যানগাড়ী, বাড়ির টি নওগাঁন প্রভৃতি চুরি করে। এর প্রেক্ষিতে ইউপি মেম্বার আব্দুল আজিজের নেতৃত্বে গ্রামবাসী মোত্তাকিমকে মাদক সেবনের সময় আটক করে থানা পুলিশে খবর দেয়। মহাদেবপুর থানার এসআই আব্দুল মতিন সেখান থেকে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, তাকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে