চাঁদপুরে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১০ লাখ টাকা হতদরিদ্রদের বিতরণ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১ জুন, ২০২৬, ০২:১৫ পিএম
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১০ লাখ টাকা হতদরিদ্রদের বিতরণ

পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার দরিদ্র, দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর মাঝে নগদ ১০ লাখ টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।   সোমবার (১ জুন) সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি'র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব রাশেদা বেগম হীরা।  তিনি উপকারভোগী ২০৪ জনের হাতে নগদ অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আফতাবুল ইসলাম প্রমুখ। এ সময় রাশেদা বেগম হীরা এমপি  বলেন, জনগণের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। দেশের দারিদ্র্য দূর করে মানুষের জীবনমান উন্নয়নে সরকার নানা উদ্যোগ নিয়েছে। কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও ধর্মীয় নেতাদের অনুদান দেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকৃত উপকারভোগীদের হাতে সরাসরি এই সহায়তা পৌঁছে দিচ্ছে।” তিনি আরও বলেন, পবিত্র ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই সরকার তৃণমূলের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে