ভালুকায় উপজেলার হবিরবাড়ীর আমতলী টাওয়ার নামক এলাকা থেকে মোস্তাক নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত মোস্তাক ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দেওখলা গ্রামের মোস্তফা কামালের ছেলে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, সোমবার সকালে এলাকাবাসী মহাসড়কের পাশে হবিরবাড়ীর আমতলী টাওয়ার এলাকা নামক স্থানে মোস্তাকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। নিহত মোস্তাক হবিরবাড়ীর এলাকায় বাসা ভাড়ায় থেকে রিকসা চালতো। মৃত্যুর কারণ উদঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ।