পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সম্প্রতি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত বাজেট ঘোষনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুনাইগাছা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান। সভায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো.আব্দুল কাদের ১ কোটি ৯৩ লাখ ৫১ হাজার ৪৭৬ টাকার প্রস্তাাবিত বাজেট উপস্থাপন করেন। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মওলা,ইউপি সদস্যবৃন্দ,কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বাজেটের বিভিন্ন খাত,আয়-ব্যয় এবং উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়।