নওগাঁ-৫ (সদর) আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু বলেছেন, ‘‘দুধ থেকে কিভাবে বায়োপ্রোডাক্ট তৈরি করা যায় সে বিষয়ে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে। দেশের পুষ্টি চাহিদা মেটানোর ক্ষেত্রে দুগ্ধ খামারিদের অবদান অনেক। খামারিদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য সরকার কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে নওগাঁয় মিল্ক ভিটা চালু করা হবে।”’ সোমবার (১ জুন) বেলা ১১টায় এমপি জাহিদুল ইসলাম ধলু তার নির্বাচনী এলাকা নওগাঁ জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে নিজস্ব মিলনায়তনে বিশ্ব দুগ্ধ দিবস পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুল ও জেলা ভেটেরিনারি সার্জন মোহাম্মদ সাইফুল ইসলাম এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান এতে সভাপতিত্ব করেন। এরআগে এ উপলক্ষে ‘দুগ্ধ উৎপদানে নারী খামারী উন্নয়নের অগ্রযাত্রা’ প্রতিপাদ্যে একটি বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।