বাজিতপুরে পুকুরে গোসল করতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১ জুন, ২০২৬, ০৫:২৩ পিএম
বাজিতপুরে পুকুরে গোসল করতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের জ্ঞানপুর গ্রামের এক স্কুল ছাত্র বন্ধুদের নিয়ে গোসল করতে গিয়ে মোঃ আমির ফয়সাল নিরব (১৫) মৃত্যু হয়েছে। সে নবম শ্রেণির ছাত্র ছিল। এলাকা সূত্রে জানা গেছে, নিহত নিরব জ্ঞানপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের নিয়ে গোসল করতে পুকুরে নামে পরে তার বন্ধুরা বিষয়টি টের পেয়ে চিৎকার করতে শুরু করলে স্থানীয় দ্রুত অভিযানে নামেন। পরে তাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখনো পর্যন্ত এ পরিবারটির শোকের ছায়া যায় নি বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। এলাকাবাসী জানান সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেড়ে যাচ্ছে। তাই শিশু কিশোরদের পুকুর বা জলাশয়ে গোসলের ক্ষেত্রে অভিভাবকদের আরো বেশি সতর্ক ও সচেতন হওয়ার প্রয়োজন। 

আপনার জেলার সংবাদ পড়তে