হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরের সুশান ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৯২ কেজি ভারতীয় গাঁজাসহ রিপন দাস(৩২)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ এলাকার রামচরন দাসের ছেলে। রোববার ভোরে থাানার এসআই প্রদীপ সরকার উপজেলা সদরের সুশান ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ আটক করে। পরে তল্লাশী চালিয়ে পানির ফিল্টারের ভেতরে অভিনব কায়দায় লুকানো ১৯২ কেজি ভারতীয় গাঁজাসহ রিপন দাসকে আটক করে। থানার ওসি তদন্ত মোঃ গোলাম মোস্তফা জানান- একজন মাদক ব্যবসায়ীকে আটক করা গেলেও অন্যজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।