ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ৬০ পিস ইয়াবা’সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১ জুন, ২০২৬, ০৬:২৪ পিএম
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ৬০ পিস ইয়াবা’সহ ০১  মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা’সহ মাদক চক্রের ১ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল  রোববার ৩১ মে রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন লালমিয়া নগর এলাকায় ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেট, যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ১৮,০০০/- (আঠারো হাজার টাকা), সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো: জজ মিয়া (৩৮), পিতা- মৃত নুরু দেওয়ান, সাং- গোলামবাজার, শুভাঢ্যা, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা বলে জানা যায়। প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে। মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে