ঈদগাঁওতে ছুরিকাঘাতে মোবাইল মেকানিক নিহত, অভিযুক্ত ঘাতক গ্রেপ্তার

এফএনএস (বলরাম দাশ অনুপম; কক্সবাজার) : | প্রকাশ: ২ জুন, ২০২৬, ০১:৪০ পিএম
ঈদগাঁওতে ছুরিকাঘাতে মোবাইল মেকানিক নিহত, অভিযুক্ত ঘাতক গ্রেপ্তার

‎কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের লরাবাক এলাকায় ছুরিকাঘাতে হামিদ (নাম পরিচিতি অনুযায়ী) নামে এক মোবাইল মেকানিক নিহত হয়েছেন। তিনি ওই এলাকার ৩নং ওয়ার্ডের আবুল কালামের ছেলে।

‎ঘটনার পরপরই স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শামীম (১৮)-কে আটক করে। তিনি একই এলাকার মোহাম্মদ সিদ্দিক ও ফাতেমার ছেলে। ভিকটিম ও অভিযুক্ত উভয়ের বাড়িই জালালাবাদ ইউনিয়নের লরাবাক এলাকায়।

‎ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদা জানান, নিহত হামিদ পেশায় মোবাইল মেকানিক ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভিকটিম ও অভিযুক্তদের মধ্যে টাকা-পয়সা নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়।

‎তিনি আরও জানান, ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ঘটনার বিস্তারিত জানার জন্য আরও দুইজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

‎ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে পুলিশ। জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঈদগাঁও থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

‎এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে