চাটমোহরে ভেজাল দুধ প্রস্তুতকারীদের হামলায় আহত গ্রামবাসী আতঙ্কে!

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ২ জুন, ২০২৬, ০৩:৫৩ পিএম | প্রকাশ: ২ জুন, ২০২৬, ০৩:৫৩ পিএম
চাটমোহরে ভেজাল দুধ প্রস্তুতকারীদের হামলায় আহত গ্রামবাসী আতঙ্কে!

পাবনার চাটমোহরে ভেজাল দুধ প্রস্তুতকারীদের হামলা ও মারপিটে আহত গ্রামবাসী আইনি সহায়তা না পেয়ে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন। শুধু তাই নয়,ভেজালকারীদের প্রাণনাশের হুমকিতে আতঙ্কিত হয়ে পড়েছেন।  গত ২৯ মে সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে ভেজাল দু” উৎপাদনকারী জাতীয়তাবাদী কৃষকদলের ইউনিয়ন শাখার বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক আঃ মমিন গং এর হামলা ও মারপিটে গ্রামের ৭জন নিরীহ ব্যক্তি আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। ভেজাল দুধ উৎপাদনের কারখানার বিষয়ে আহতরা প্রশাসন ও পুলিশকে তথ্য দিয়েছে মর্মে অভিযোগ তুলে তাদের উপর হামলা ও মারপিট করা হয়। 

ভুক্তভোগী আহতরা জানান,বিলচলন ইউনিয়ন কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ মমিন গং কারখানায় দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি করে বাজারজাত করছেন। সম্প্রদি এনএসআই-এর সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার নটাবাড়িয়া গ্রামে ভেজাল দুধের কারখানায় অভিযান চালিয়ে একজনকে আটক করেন এবং প্রচুর পরিমাণ ভেজাল দুধ,জেলি ও কেমিকেল ধ্বংস করেন। এই ঘটনার জন্য গ্রামের কয়েকজন ব্যক্তিকে দায়ী করে আঃ মমিন গং এই হামলা ও মারপিট করে। হামলায় আহতরা হলেন,নটাবাড়িয়া গ্রামের মৎস্যজীবি সাইদুল প্রামানিক,হাজু প্রামানিক,মহরম প্রামানিক,সাইফুল প্রামানিক,হাসেম আলী প্রামানিক,সাইজুদ্দিন প্রামানিক,ইকবাল প্রামানিক ও  সজীব প্রামানিক  

আহতরা অভিযোগ করেন,আঃ মমিন গং দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি করে শিশুদের বিষ খাওয়াচ্ছে,একাধিবার এজন্য জরিমানাও দিয়েছেন। কিন্তু কোন কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছেনা। তারা এই ভেজালকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই মারপিটের ঘটনার পর এলাকায় চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। আহতরা থানায় বারবার অভিযোগ দিতে গেলে পুলিশ রহস্যজনক কারণে তাদের অভিযোগ গ্রহণ করছেনা। আঃ মমিন গং প্রভাবশালী হওয়ায় অভিযোগ আমলে নিচ্ছেনা পুলিশ। আহত ও তাদের পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন। 

থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার সোমবার দৈনিক ইত্তেফাককে জানান,এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। কিন্তু মঙ্গলবার ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও অভিযোগ নেয়া হয়নি।  


আপনার জেলার সংবাদ পড়তে