পাবনার চাটমোহর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ অলিউর রহমান। সোমবার (১ জুন) তিনি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি পাবনা রিজার্ভ অফিসে কর্মরত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা অলিউর রহমানের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। মাত্র দুই মাসের মাথায় রদবদল করা হলো চাটমোহর থানার অফিসার ইনচার্জ।
পুলিশের পরিদর্শক মোঃ গোলাম মোস্তফা গত ৪ এপ্রিল বগুড়ার কাহালু থানা থেকে চাটমোহর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছিলেন। গত ৩০ মে তাকে পাবনা পুলিশ লাইনে সম্পৃক্ত করা হয়। তার স্থলাভিষিক্ত হলেন মোঃ অলিউর রহমান।