ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে রাজশাহীতে মানববন্ধন

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২ জুন, ২০২৬, ০৪:২৩ পিএম
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে রাজশাহীতে মানববন্ধন
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ীসহ অন্যান্য পেশার মানুষ অংশ নেন। মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরের আলুপট্টি মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গ্রাহকদের স্বার্থ ও আস্থাকে উপেক্ষা করে ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। তারা দাবি করেন, নতুন চেয়ারম্যানকে অপসারণ করে ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। গ্রাহকদের আমানতের নিরাপত্তা এবং ব্যাংকের সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজন হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন- অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, মাওলানা নুরুজ্জামান, সালাহউদ্দিন আহমেদ, কামরুজ্জামান সোহেল ও ফরিদ উদ্দিন আখতার। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং ইসলামী ব্যাংকে সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান।
আপনার জেলার সংবাদ পড়তে