খুলনা নগরীর লবণচরা থানাধীন সাচিবুনিয়া এলাকার স্কুলভিটায় মো. রাশেদ নামের এক যুবককের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রাশেদ জিরোপয়েন্ট কৃষ্ণনগর এলাকার আনিসুর কাজীর ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে লবণচড়া থানার কৃষ্ণনগর এলাকায় বাড়ির পাশের একটি দোকানের সামনে থেকে তিন চারটি মোটরসাইকেল যোগে রাশেদকে তুলে নিয়ে যান দুর্বৃত্তরা। পরবর্তীতে সাচিবুনিয়া এলাকায় নিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। রাশেদের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এর আগেও রাশেদকে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়। পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকান্ডটি ঘটেছে বলে পুলিশ ধারণা করেছেন। হত্যাকাণ্ডে জড়িতদের আটকের তৎপরতা চালাচ্ছে পুলিশ।