খুলনায় নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ৩ জুন, ২০২৬, ০৩:০৯ পিএম
খুলনায় নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

খুলনার রূপসা নদী থেকে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (সকাল সাড়ে ১০টার) দিকে নগরীর ২ নম্বর কাস্টম ঘাট এলাকার রকি ডকইয়ার্ডের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তি হলেন নগরীর বেলায়েত হোসেন রোডের ওয়াপদা বাঁধ এলাকার বাসিন্দা ৮০ বছর বয়সী অনিল কুমার সাহা।  বিষয়টি নিশ্চিত করে রূপসা নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, গত ১ জুন সকাল ৯টার দিকে আলমের আইস ফ্যাক্টরি ঘাটের কাছে রূপসা নদীতে গোছল করতে নেমে অনিল কুমার সাহা নিখোঁজ হন। এরপর থেকে তাকে খুঁজে বের করার চেষ্টা সত্ত্বেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে। আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে