রোগীকে হাসপাতালে নিতে কালক্ষেপণ করায় রোগীর মৃত্যু, আটক ১

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ৩ জুন, ২০২৬, ০৪:৪৩ পিএম
রোগীকে হাসপাতালে নিতে কালক্ষেপণ করায় রোগীর মৃত্যু, আটক ১

বুধবার দুপুরে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার  বারইপাড়া গ্রামের আবু জাফর কুসুম নামের এক ব্যক্তি  গুরুতর অসুস্থ  হওয়ায় তার স্বজনরা চিকিৎসার জন্য শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। দায়িত্বরত ডাক্তার রোগীর অবস্থা আশঙ্কা জনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।রোগীর স্বজনরা হাসপাতালে থাকা সরকারি ড্রাইভার বকুল হোসেনকে রোগী নিয়ে কুষ্টিয়া যাওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু অ্যাম্বুলেন্সের ড্রাইভার বকুল হোসেন অসুস্থ রোগীকে  গাড়িতে তেল নেই বলে  অজুহাত দেখিয়ে  কুষ্টিয়া হাসপাতলে  নিতে অপরগতা প্রকাশ করে। অ্যাম্বুলেন্স  ড্রাইভার  বকুল হোসেনের অবহেলার কারণেই অসুস্থ আবু জাফর কুশুম  হাসপাতালে মারা যায়।   এব্যাপাারে হাসপাতালের  ব্যবস্থাপনা কমিটির সদস্য ও মৃত ব্যক্তি আবু জাফর কুশুমের ছেলে লিমন হোসেন জানান  আমার আব্বা খুব অসুস্থ। তাকে কুষ্টিয়া নিতে হবে তাড়াতাড়ি চলেন।এসময় হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সের ড্রাইভার  বকুল  হোসেন গাড়িতে জ্বালানি তেল না থাকায় ভাড়ায় যেতে পারবে না, একপর্যায়ে  প্রয়োজনীয় তেলের ব্যবস্থা করলেও তিনি কোথাও ভাড়ায় যাবেন না বলে পরিস্কার জানিয়ে দেন। ড্রাইভারের এরকম কাল  ক্ষেপণের ফলে এক পর্যায়ে আমার আব্বা মৃত্যুবরণ করেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারনে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল  আল মামুন বাদী হয়ে শৈলকুপা  থানা বরাবর লিখিত অভিযোগ দিয়ে  ড্রাইভার বকুল হোসেকে পুলিশের নিকট সোপর্দ করেন।

এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি তদন্ত শাকিল আহমেদ জানান হাসপাতালে রোগী মারা যাওয়ার ঘটনায় সরকারি অ্যাম্বুলেন্েেসর  ড্রাইভার বকুল হোসেন কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে