রাণীনগরে আগুনে নি:স্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ৩ জুন, ২০২৬, ০৬:০৭ পিএম
রাণীনগরে আগুনে নি:স্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

নওগাঁর রাণীনগরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে লাগা আগুনে সর্বস্ব হারানো নি:স্ব সেই পরিবারেরপাশে দাড়িয়েছেন উপজেলা প্রশাসন।বুধবার বিকেলে ক্ষতিগ্রস্থ্য ওই পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনায়ল থেকে প্রাপ্ত সুখনা খাবার,দুই বান্ডিল ঢেউটিন,কম্বল ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান উপস্থিত থেকে এই সহায়তা প্রদান করেন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন চৈতি,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম ও উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান বাবু উপস্থিত ছিলেন। উল্লেখ্য,বুধবার সকাল অনুমান ৮টা নাগাদ উপজেলার কালীগ্রাম ইউনিয়নের কালীগ্রাম দিঘীরপাড়া গ্রামের রেজাউল সোনারের ছেলে বেলাল সোনারের ঘরের মধ্যে হঠাৎ করেই আগুন জ্বলতে দেখতে পায় প্রতিবেশির লোকজন। এসময় স্থানীয় লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হলে রাণীনগর ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু এই সময়ের মধ্যে ঘরের টিনের চালা,ঘরের মধ্যে থাকা ফ্রিজ,টিভি,নগদ ৩০হাজার টাকা,বিভিন্ন আসবাবপত্রসহ সর্বস্ব পুরে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান তাৎক্ষনিক ত্রান ও পূনর্বাসন সহায়তা হিসেবে সুখনা খাবার,দুই বান্ডিল ঢেউটিন,কম্বল ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে